Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

খেলার মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে চাষের প্রস্তুতি বিশ্বভারতীর

জৈব পদ্ধতিতে ফুল, ফলের চাষ করে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার জন্য বেছে বেছে ‘খেলা’র মাঠগুলিতে চাষের প্রস্তুতি শুরু হয়েছে।

খেলার মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে চাষের প্রস্তুতি বিশ্বভারতীর
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: জৈব পদ্ধতিতে ফুল, ফলের চাষ করে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার জন্য বেছে বেছে ‘খেলা’র মাঠগুলিতে চাষের প্রস্তুতি শুরু হয়েছে। একদিন আগেও যে মাঠে প্রাতঃভ্রমণ করেছেন বোলপুর শহরের প্রবীণ নাগরিকরা, দপিয়ে ক্রিকেট, ফুটবল খেলেছে দামাল ছেলের দল, সেরকম একের পর এক মাঠ ট্রাক্টর দিয়ে চষে জৈব চাষের প্রস্তুতি শুরু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই ‘তুঘলকি’ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন শহরের বাসিন্দারা। বিশ্বভারতীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রাক্তনীরাও। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, বিশ্বভারতীর অফিসিয়াল খেলার মাঠ মোট চারটি। যেগুলি স্পোর্টস বোর্ডের অধীনে। যে জমিগুলিতে ট্রাক্টর চালানো হয়েছে, সেগুলি বিশ্বভারতীর পতিত জমি। দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। সেই সব জমিতে জৈব পদ্ধতিতে ফুল, ফল, সবজি চাষ করা হবে। হস্টেলের আবাসিকদের সেই সবজি খাওয়ানো হবে। তাছাড়া বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকার ফুল লাগে। সেই খরচও বাঁচবে। তবে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে বিশ্বভারতী যেটুকু বেঁচে আছে, এবার তাও শেষ হয়ে যাবে। রবিবার ছুটির দিনে ইন্দিরা ভবন, বাংলাদেশ ভবন এবং শান্তিনিকেতন থানা সংলগ্ন মাঠগুলি ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হয়। বিকেলে শরীর চর্চা করতে এসে মাঠের এমন অবস্থা দেখে হকচকিয়ে যান অনেকেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ