Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট ২০২৭ সালেই!

আগামী বছর থেকেই দেশে মিলবে প্লাস্টিক বা পলিমারে তৈরি ১০ ও ২০ টাকার নোট। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পেতে গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে। জানা গিয়েছে, কাগজের বদলে, প্লাস্টিক বা পলিমারের নোট আনতে চাইছে আরবিআই।

প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট ২০২৭ সালেই!
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী বছর থেকেই দেশে মিলবে প্লাস্টিক বা পলিমারে তৈরি ১০ ও ২০ টাকার নোট। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পেতে গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে। জানা গিয়েছে, কাগজের বদলে, প্লাস্টিক বা পলিমারের নোট আনতে চাইছে আরবিআই। তারই সূচনা হিসাবে পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার নোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে সাফল্য মিললে ২০২৭ সলে থেকেই ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট তৈরির ক্ষেত্রেও পলিমার বা প্লাস্টিকের ব্যবহার করা হবে।   

Advertisement

আরবিআইয়ের অধীনে নোট ছাপানোর দায়িত্বে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। তারাই সুরক্ষা বিধি সম্পন্ন পলিমারের শিট সরবরাহের জন্য গ্লোবাল এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বা ইওআই চেয়েছে। তাতে ১০ ও ২০ টাকার নোট তৈরির জন্য ৩৪ হাজার রিম করে মোট ৬৮ হাজার বাইঅক্সিঅ্যালাই ওরিয়েন্টেড পলিপ্রোফিলেন চেয়েছে। প্রতিটি রিমে ৫০০ করে শিট থাকবে। তাতে নোটের জন্য প্রয়োজনীয় সমস্ত সুরক্ষাবিধি থাকতে হবে। পলিমার দিয়ে তৈরি নোটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে চাইছে আরবিআই। সেজন্য গ্লোবাল টেন্ডার দেওয়া হয়েছে। এতে অংশ নেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট। টেন্ডারে বলা হয়েছে, চীন ও পাকিস্তানে নোট তৈরির ক্ষেত্রে যুক্ত রয়েছে কি না, তা আবেদনকারী সংস্থাকে জানাতে হবে। পাশাপাশি, শিট তৈরির জন্য কাঁচামাল ওই দুই দেশ থেকে নেওয়া যাবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ