নন্দন থেকে হঠাৎ সরল মমতার নামাঙ্কিত  ফলক! তৃণমূল-বিজেপির মধ্যে শুরু তরজা
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে কলকাতায় বিনোদনের সেরা কেন্দ্র নন্দন থেকে সরানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক। বিষয়টি সামনে এসেছে মূলত, রবিবার থেকে। মমতার নামাঙ্কিত যে ফলকটি ছিল, সেটি আর দেখা যাচ্ছে না! ওই ফলকটি তুলে ফেলার পর সেখানে সাদা রং লেপে দেওয়া হয়েছে। 

Advertisement

বিষয়টি সামনে আসার পর তুঙ্গে রাজনৈতিক চর্চা। ১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। নন্দনের উদ্বোধন হয় ১৯৮৫ সালে। উদ্বোধন করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। জ্যোতি বসুর নামাঙ্কিত ফলকটি থাকলেও মমতার ফলকটি নেই কেন, তা নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে কাদা ছোড়াছু঩ড়ি চলছে। 
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী বলেন, ওখানে অন্য কারও নাম আসবে। এখন আর কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখতে চান? 
এর পাশাপাশি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, আমার কাছে যা খবর, নন্দন তৈরি হয়েছিল বামফ্রন্ট জমানায়। তৃণমূল জমানায় নন্দনে কী উন্নয়নমূলক কাজ হয়েছে, কেউ জানে না। আর সত্যিই যদি তেমন কোনো কাজ হয়ে থাকে তো সংশ্লিষ্ট মিস্ত্রি ও কন্ট্রাক্টরের নাম থাকা উচিত ছিল। 
যদিও কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের দাবি, নন্দনকে নতুন রূপে সাজিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেই সূত্রেই নন্দনে তাঁর নামাঙ্কিত ফলক বসেছিল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, মমতার নামাঙ্কিত ফলক সরিয়ে নিম্নরুচিরই পরিচয় দিয়েছে বিজেপি। তৃণমূল আমলে আমরা কখনো জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের নামঙ্কিত ফলক সরাইনি।