Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পাকিস্তানের ট্রফি ট্যুরে লাগাম টানল আইসিসি

পাকিস্তানের ট্রফি ট্যুরে লাগাম টানল আইসিসি
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
দুবাই: ফের ধাক্কা খেল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, সে দেশে দল পাঠানো হবে না। ফলে নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করতে হবে ভারতের ম্যাচ। তা নিয়ে অসন্তোষের মধ্যেই ধেয়ে এল আরও এক ঝটকা। দেশজুড়ে ট্রফি ট্যুরের যে পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তাতে লাগাম টানল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরের তিনটি শহরে ট্রফি নিয়ে যাওয়া যাবে না। মূলত, বিসিসিআইয়ের আপত্তির ভিত্তিতে এমন নির্দেশ দিয়েছে আইসিসি।
Advertisement
১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়ন্স ট্রফি, অন্যান্য অনেক শহরের সঙ্গে স্কার্দু, মুরি এবং মুজফফরাবাদেও তা নিয়ে যাওয়ার সূচি ঘোষণা করেছিল পিসিবি। এই তিনটি শহর পাক-অধিকৃত কাশ্মীরে। পিসিবি’র ট্রফি ট্যুরের তালিকা দেখার পরেই প্রবল আপত্তি তোলে বিসিসিআই। তার পরেই আইসিসি জানিয়ে দেয় যে, পাক-অধিকৃত কাশ্মীরে যাবে না ট্রফিটি।
সম্পর্কিত সংবাদ