Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৪, আহত ৪৪

শনিবার সকালে রক্তে ভিজল বেলুচিস্তানের মাটি। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের কোয়েট্টা রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের।

পাকিস্তানের রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৪, আহত ৪৪
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ, ৯ নভেম্বর: সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তানেই ভয়াবহ বোমা বিস্ফোরণ। যার জেরে শনিবার সকালে রক্তে ভিজল বেলুচিস্তানের মাটি। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের কোয়েট্টা রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। আহতের সংখ্যা প্রায় ৪৪। তবে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলেই অনুমান।
Advertisement
স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের সময় কোয়েট্টা রেল স্টেশন ছিল জনবহুল। ফলে প্রবল বিস্ফোরণের ধাক্কায় স্টেশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়  মৃতদেহের সারি। এমনকী বিস্ফোরণের ফলে স্টেশনের ছাদ পর্যন্ত উড়ে যায়।
এক পুলিস আধিকারিক জানান, পেশোয়ারগামী একটি ট্রেন ছাড়ার মাত্র কিছুক্ষণ আগে বিস্ফোরণটি ঘটে। যার ফলে গোটা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দূরদূরান্ত থেকে এর শব্দ শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিস ও দমকল বাহিনী। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত ৪৪ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ