Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পাকিস্তানের কাছে হার অস্ট্রেলিয়ার

পাকিস্তানের কাছে হার অস্ট্রেলিয়ার
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
অ্যাডিলেড: প্রথম ম্যাচে হারের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াল পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে’তে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে উড়িয়ে দিলেন মহম্মদ রিজওয়ানরা। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় হোমটিম। পেসার হ্যারিস রউফ ২৯ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন। শাহিন শাহ আফ্রিদির শিকার ৩টি। জবাবে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে মাত্র এক উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছয় পাকিস্তান। সেই সুবাদে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারী দল। অ্যাডিলেডে এদিন পাক বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটাররা। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৫ রান করেছেন স্টিভ স্মিথ। অন্যদিকে, রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১৩৭ রান তোলে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব ৮২ রান করে আউট হন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৬টি ছক্কায়। এরপর আব্দুল্লাহ শাফিক (অপরাজিত ৬৪) ও বাবর আজম (অপরাজিত ১৫) দলের জয় নিশ্চিত করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ