Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে বিপুল বিস্ফোরক, দাবি শেখ হাসিনার দলের

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা। স্বাধীন বাংলাদেশ গঠনের পর প্রথমবারের জন্য ফের পদ্মাপারের দেশে আসতে চলেছে পাকিস্তানের সেনা। পাকিস্তানের পণ্য কেনার জন্য ব্যবসায়ীদের উপর ইউনুসের সরকার চাপ তৈরি করছে বলেও অভিযোগ উঠেছে।

পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে বিপুল বিস্ফোরক, দাবি শেখ হাসিনার দলের
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা। স্বাধীন বাংলাদেশ গঠনের পর প্রথমবারের জন্য ফের পদ্মাপারের দেশে আসতে চলেছে পাকিস্তানের সেনা। পাকিস্তানের পণ্য কেনার জন্য ব্যবসায়ীদের উপর ইউনুসের সরকার চাপ তৈরি করছে বলেও অভিযোগ উঠেছে। এবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছাল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে! শনিবার এক্স হ্যান্ডলে এমনই দাবি করেছে শেখ হাসিনার দল আওয়ামি লিগ। সেই বিস্ফোরকের ছবিও পোস্ট করেছে। ওই পোস্টে আওয়ামি লিগ জানিয়েছে, ২১ ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে ওই বিস্ফোরক চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বিস্ফোরক ভর্তি বাক্সের গায়ে লেখা ‘সিসমিক ইমালসান এক্সপ্লোসিভ’। পোস্টে দাবি করা হয়েছে, ওই বিস্ফোরকগুলি যে কোনও ধরনের নির্মাণ ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতি করার ক্ষমতা রাখে ওই বিস্ফোরক। আওয়ামি লিগ দাবি করেছে, চট্টগ্রাম বন্দরের এক আধিকারিক ওই বিস্ফোরকের ছবি ও তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করে দেন। তাদের আরও দাবি, গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান থেকে আসার পর তল্লাশি চালিয়ে বিস্ফোরক ভর্তি বাক্সগুলি বাংলাদেশের নৌসেনার আধিকারিকরা আটক করেছিলেন। কিন্তু কোনও অজ্ঞাত কারণে এক ঘণ্টা পর সেই বাক্সগুলি ছেড়ে দেওয়া হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ