Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুর থেকে উদ্ধার ফেনসিডিল

পুলিস আসার আগেই চম্পট দিল মাদক পাচারকারী। তবে তার পুকুর থেকে উদ্ধার হয়েছে ফেনসিডিল ভর্তি কয়েকটি বস্তা। মঙ্গলবার হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় অভিযান চালায় পুলিস। তবে পুলিস আসার খবর আগাম পেয়ে যাওয়ায় অভিযুক্ত শাহরুখ গাজি পালিয়ে যায়।

পুকুর থেকে উদ্ধার ফেনসিডিল
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: পুলিস আসার আগেই চম্পট দিল মাদক পাচারকারী। তবে তার পুকুর থেকে উদ্ধার হয়েছে ফেনসিডিল ভর্তি কয়েকটি বস্তা। মঙ্গলবার হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় অভিযান চালায় পুলিস। তবে পুলিস আসার খবর আগাম পেয়ে যাওয়ায় অভিযুক্ত শাহরুখ গাজি পালিয়ে যায়। বাংলাদেশে পাচারের জন্য সে তার বাড়িতে প্রচুর ফেনসিডিল মজুত করেছে বলে জানতে পেরেছিল পুলিস। সব মিলিয়ে পুকুর থেকে নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল ভর্তি পাঁচটি বস্তা পাওয়া যায়।  শাহরুখকে খুঁজে বের করতে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ