Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুকুর নিয়ে ঝামেলায় কাকার মাথা ফাটাল ভাইপো

গাজোলের সালাইডাঙ্গাতে নিজের কাকার মাথা ফাটানোর অভিযোগ উঠল ভাইপো সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার অভিযোগের রিসিভ কপি নিতে কাকা তাপস বৈদ্য থানায় আসেন।

পুকুর নিয়ে ঝামেলায় কাকার মাথা ফাটাল ভাইপো
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের সালাইডাঙ্গাতে নিজের কাকার মাথা ফাটানোর অভিযোগ উঠল ভাইপো সহ তাঁর পরিবারের সদস্যদের  বিরুদ্ধে। ঘটনায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার অভিযোগের রিসিভ কপি নিতে কাকা তাপস বৈদ্য থানায় আসেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে পুকুরে জল দেওয়া নিয়ে ঝামেলা হয়। পুকুরের দাবিদার আমিও। পুকুর থেকে মেশিন দিয়ে জল নিতে গেলে বাঁশ দিয়ে আমাকে মারধর করে। তিনজনের নামে অভিযোগ করেছি। ওরা আমাদের আপন হলেও শত্রু। আমরা শাস্তি চাই। যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন। গাজোল থানার পুলিস জানিয়েছে, অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ