Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুর ভরাট: পুরসভাগুলিকে সতর্ক করলেন জেলাশাসক  

পুকুর ভরাট: পুরসভাগুলিকে সতর্ক করলেন জেলাশাসক
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রতিনিধি, বারাকপুর: কোথাও কোনও জলাশয় যেন বোজানো না হয়। বারাকপুর মহকুমার সব পুরসভাকে এমন নির্দেশ দিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। বৃহস্পতিবার বারাকপুরের প্রশাসনিক ভবনে সব পুরসভার চেয়ারম্যানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি জমি যাতে দখল না হয় এবং সরকারি প্রকল্পের কাজ যাতে দ্রুত হয়, সেই দিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
Advertisement
বৈঠকে জেলাশাসক ছাড়াও বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিভিন্ন দপ্তরের অফিসার, ইঞ্জিনিয়াররা ছিলেন। পুরসভার চেয়ারম্যানরা জানতে চান, কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে জল নিকাশি নালার কাজ কতদূর হল। জেলাশাসক জানান, এজন্য খুব শীঘ্রই সেচদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিটি রোড সহ অন্যান্য রাস্তাও দ্রুত সারানোর দাবি জানিয়েছেন পুরসভার চেয়ারম্যানরা। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ