Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুর ভরাট: ধৃত ৫

পুকুর ভরাট: ধৃত ৫
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: লুকিয়ে মাটি ফেলে পুকুর ভরাট চলছিল। মহেশতলার ২০ নম্বর ওয়ার্ডের উলুডাঙাতে। শুক্রবার মহেশতলা থানার আইসি তাপস সিনহার কাছে ফোনে সেকথা জানান এলাকার বাসিন্দারা। এরপর পুলিস গিয়ে মাটি ফেলে পুকুর ভরাটের জন্য পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ভূমি সংস্কার বিভাগ ও পুর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই এলাকায় প্রোমোটিংয়ের উদ্দেশ্য নিয়ে ভরাট চলছিল বলেই অভিযোগ এলাকার মানুষের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ