Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজো দেখতে বেরিয়ে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

সরস্বতী পুজোর দিনে চারচাকা গাড়ি এবং বাইকের সংঘর্ষে মৃত দুই যুবক। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পশ্চিম মল্লিকপাড়ার ডাউকিমারী থেকে জলঢাকা যাওয়ার রাস্তায়। পুজো উপলক্ষ্যে রুপচান মণ্ডল (২৬) এবং বলরাম মণ্ডল(২৬) নামে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিল।

পুজো দেখতে বেরিয়ে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: সরস্বতী পুজোর দিনে চারচাকা গাড়ি এবং বাইকের  সংঘর্ষে মৃত দুই যুবক। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পশ্চিম মল্লিকপাড়ার ডাউকিমারী থেকে জলঢাকা যাওয়ার রাস্তায়। পুজো উপলক্ষ্যে রুপচান মণ্ডল (২৬) এবং বলরাম মণ্ডল(২৬) নামে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিল। সন্ধ্যার দিকে জলঢাকা বাজার যাওয়ার সময় ছোট চার চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এক বন্ধু ঘটনাস্থলে মারা যায়। এরপর দমকল কর্মীরা উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অপরজনকেও  মৃত ঘোষণা করেন। রুপচান মণ্ডলের বাড়ি ধূপগুড়ির কুর্শামারী এবং অপর বন্ধুর বাড়ি ফালাকাটায়। কিছুদিন আগে  কুর্শামারী এলাকায় ডাউকিমারী সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই এলাকায় দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ছোট চার চাকার গাড়িকে আটক করেছে। চালক পলাতক। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ