Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় বইমেলা, চমক চুঁচুড়ার স্কুলে

পুজোয় বইমেলা, চমক চুঁচুড়ার স্কুলে
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিদ্যাদেবীর আরাধনার মঞ্চেই বইমেলার আয়োজন। এমনই বেনজির উদ্যোগ নিয়েছে চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুল। রবিবার স্কুলে শুরু হয়েছে বইমেলা। পাশাপাশি, এদিনই উদ্বোধন হয়েছে পরিবেশ কর্নারের। স্কুলের লা‌঩ইব্রেরিতে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরির ওই স্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। দুই উদ্যোগকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। প্রথম দিনের বইমেলাতেই ব্যাপক ভিড় জমিয়েছিল শিক্ষার্থীরা। ছিলেন অভিভাবকরাও। এর পরিকল্পনায় আছেন স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিবেশ নিয়ে ভাবনার পরিসর শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা এই সময়ের বড় প্রয়োজনীতা। সেই সঙ্গে বইপড়ার অভ্যাস গড়ে তোলাও জরুরি। সেই সব ভাবনাকে একত্রিত করেই বিশেষ আয়োজন করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ