Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

গোপন ক্যামেরায় মহিলার ভিডিও, গ্রেপ্তার পাইলট

গোপন ক্যামেরায় মহিলার ভিডিও, গ্রেপ্তার পাইলট
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মহিলাদের আপত্তিকর ভিডিও তোলার অভিযোগ। গ্রেপ্তার বেসরকারি বিমান সংস্থার পাইলট। ধৃত মোহিত প্রিয়দর্শী আগ্রার বাসিন্দা। গত ৩০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিল্লির কিষানগড়ের এক মহিলা। তাঁর দাবি, স্থানীয় বাজারের মধ্যে গোপন ক্যামেরায় তাঁর ছবি তোলার পাশাপাশি ভিডিও করেছেন মোহিত। লিখিত অভিযোগে মহিলা জানান, অনেকটা লাইটারের মতো দেখতে ক্যামেরায় তাঁর আপত্তিজনক ছবি তোলা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতেই ধরা পড়ে মোহিতের কুকর্ম। শুক্রবার মোহিতকে গ্রেপ্তার করে কিষানগড় থানার পুলিস। জানা গিয়েছে, জেরার মুখে অপরাধ স্বীকার করেছেন তিনি। ছোট একটি ক্যামেরাও উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। পুলিস জানিয়েছে, ধৃত মোহিত অবিবাহিত। গোপনে মহিলাদের ভিডিও করে বাড়িতে বসে দেখতেন। জেরার মুখে নিজেই তা স্বীকার করেছেন মোহিত। ঘটনার তদন্ত জারি রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ