Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইকরে টোটো থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

পাইকরে টোটো থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার পাইকরে চলন্ত টোটো থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম খোদাদিল শেখ(৬১)। তাঁর বাড়ি পাইকর থানার কুলেরা গ্রামে। মৃতের ভাই খোদাবক্স শেখ বলেন, এদিন বিকেলে তিনি পাইকরের কামারখুঁড় গ্রামের একটি বিয়েবাড়ি থেকে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। পঞ্চহর গ্রামের কাছে হঠাৎই তিনি টোটো থেকে পড়ে যান। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে পাইকর ব্লক হাসপাতালে ভর্তি করেন। রাতের দিকে অবস্থার অবনতি হলে তাঁকে রামপুরহাট মেডিক্যালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ