ময়নাগুড়ি, সংবাদদাতা: আলু বোঝাই ভুটভুটির গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ। যার জেরে দুর্ঘটনার কবলে পড়ল কমপক্ষে ২ জন। বুধবার দুপুরে ময়নাগুড়ির জল্পেশ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
ময়নাগুড়ি, সংবাদদাতা: আলু বোঝাই ভুটভুটির গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ। যার জেরে দুর্ঘটনার কবলে পড়ল কমপক্ষে ২ জন। বুধবার দুপুরে ময়নাগুড়ির জল্পেশ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন পিকআপ গাড়ির চালক ও তাঁর সঙ্গী। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁদেরকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁদেরকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিস সূত্রে খবর, পিকআপ ভ্যানটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি এসেছিল। জল্পেশ মোড় এলাকায় সেটি একটি ছোট গলি থেকে মেইন রোডে উঠছিল। সেই সময়ই আলু বোঝাই ভুটভুটি ভ্যানটি জল্পেশ মোড় ক্রস করছিল। ফলে সেই সময়ই দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের পা ভেঙে গিয়েছে, তার মাথাতেও ব্যাপক চোট রয়েছে। অপরজনও গুরুতর আহত হয়েছেন।