যেখানেই যাবেন, আলাদা করে বহু সেলেবের ভিড়ে তাঁর উপর নজর পড়বেই। তিনি করিনা কাপুর খান। সদ্য রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও লাইমলাইটে ছিলেন তিনি। ফ্যাশন মঞ্চে পার্পল ইদানীং খুব ট্রেন্ডিং। সেই রঙেরই গাউন পরেছিলেন নায়িকা। সৌদি আরবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। দ্বিতীয় দিনে পোশাকের জন্য করিনা বেছে নিয়েছিলেন সাদা রং। সোশ্যাল মিডিয়ায় নিজের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। চলতি বছর ভারতীয় সিনেমার মহান ব্যক্তিত্ব রাজ কাপুরের জন্ম শতবর্ষ। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও তা সেলিব্রেট করা হবে।



