Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, গিনিতে মৃত কমপক্ষে ১০০

ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ। তার জেরে রক্তাক্ত হল পশ্চিম আফ্রিকার গিনি। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরের একটি স্টেডিয়ামে রবিবারের এই ঘটনায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে ।

ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, গিনিতে মৃত কমপক্ষে ১০০
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
গিনি: ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ। তার জেরে রক্তাক্ত হল পশ্চিম আফ্রিকার গিনি। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরের একটি স্টেডিয়ামে রবিবারের এই ঘটনায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে । রেফারির সিদ্ধান্ত ঘিরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারপরই রণক্ষেত্রের আকার নেয় স্টেডিয়াম।  গিনির সামরিক নেতা মামাদি দুম্বাউয়ার সম্মানে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল বহু সমর্থক। রেফারির এক সিদ্ধান্তে সংঘর্ষ বাধে দু’তরফে। পাথর ছোড়া হয়। । পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। মাঠে অশান্তির পর থানায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। স্টেডিয়াম চত্বর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদু ওরি বাহ এক্স হ্যান্ডেলে ঘটনায় শোকপ্রকাশ করেছেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ