Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁসিদেওয়ায় চিতাবাঘের হামলায় জখম মহিলা শ্রমিক

মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর বিজলিমুনি চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা শ্রমিক। ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ফাঁসিদেওয়ায় চিতাবাঘের হামলায় জখম মহিলা শ্রমিক
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর বিজলিমুনি চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা শ্রমিক। ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই চা বাগানের ১ নম্বর সেকশনে পাতা তুলছিলেন শ্রমিকরা। আচমকা একটি চিতাবাঘ সুশীলা বেকের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় তিনি মাথায় ও বা হাতে গুরুতর চোট পান। পরে অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। ওই চা বাগানের ম্যানেজার সুশান্ত বাগচি বলেন, বাগানে দীর্ঘদিন ধরে চিতাবাঘের আতঙ্ক রয়েছে। তবে এই প্রথম মানুষের উপর হামলা করেছে চিতাবাঘ। বিষয়টি বনদপ্তরে জানানো হয়েছে। আমরা চাই দ্রুত খাঁচা বসানো হোক। 
ঘোষপুকুরের রেঞ্জার প্রমিত লাল বলেন, ওই মহিলা শ্রমিককে মেডিক্যালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ওই এলাকায় সচেতনতামূলক প্রচার চালিয়েছি। এছাড়াও বনকর্মীরা টহল দিচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ