Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ফ্রেমে আছেন, প্রেমেও...

ফ্রেমে আছেন, প্রেমেও...
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
একটা গ্রুপফি। তুলেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। সেই ফ্রেমে ধরা পড়েছেন অভিষেক বচ্চন। যাবতীয় সমালোচনার মুখে এ যেন এক জোরদার থাপ্পড়! অভিষেক, ঐশ্বর্যর দাম্পত্য বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। নিন্দুকেরা তো এও বলছেন, নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর পালে হাওয়া লাগাতেই নাকি এই ধরনের খবর প্রচার করা হচ্ছে! সেসব জল্পনায় জল ঢালল এই ছবিটি। যা সমাজমাধ্যমে ভাইরাল। প্রযোজক অনু রঞ্জন ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন। যেখানে ঐশ্বর্য, অভিষেক, অনু ছাড়াও রয়েছেন ঐশ্বর্যার মা বৃন্দা রাই। রং মিলিয়ে পোশাকও পরেছিলেন দম্পতি। তাঁদের সম্পর্ক যে এখনও অটুট, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে দম্পতি এ নিয়ে মুখ খোলেননি। ‘কুছ তো লোগ ক্যাহেঙ্গে’— এটাই বোধহয় এখন তাঁদের সম্পর্কের থিম সং।
Advertisement
সম্পর্কিত সংবাদ