Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছে রাউডি রাঠোর

ফিরছে রাউডি রাঠোর
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
আইপিএস অফিসার বিক্রম সিংকে মনে আছে? ‘রাউডি রাঠোর’ ছবিতে এই চরিত্রেই দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। সেই চরিত্র ফের ফিরছে। এমন জল্পনা আগে থেকেই শোনা গিয়েছিল। এবার তা সত্যি হতে চলেছে। ইতিমধ্যে ছবির পরিচালক কে হবেন, তা চূড়ান্ত করে ফেলেছেন প্রযোজক সঞ্জয়লীলা বনশালী। শোনা যাচ্ছে, ‘কেডি: দ্য ডেভিল’ ছবির পরিচালক প্রেমকে এই ছবির পরিচালক নির্বাচন করেছেন সঞ্জয়লীলা। আর মুখ্য চরিত্রে? এখনই চূড়ান্ত হয়নি সে নাম। অক্ষয়ের কাছে নাকি অফার গিয়েছে। তবে তিনি তা গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সন্দিহান নির্মাতারা। আবার মুখ্য চরিত্রে শাহিদ কাপুর, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রার নামও শোনা গিয়েছে। অবশেষে কে ছবিতে অভিনয় করবেন, সেই উত্তর দেবে সময়। অন্যদিকে, গত রবিবার অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্নার ৫১তম জন্মদিন ছিল। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। হামেশাই একে অপরের মজার ভিডিও শেয়ার করেন অক্ষয় ও টুইঙ্কল। স্ত্রীর জন্মদিনেও সেই ধারা বজায় রেখেছিলেন অভিনেতা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ