Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওয়ার্ড সভাপতিকে মারধর ছাত্রনেতার

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওয়ার্ড সভাপতিকে মারধর ছাত্রনেতার
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাস্তা নিয়ে চলছিল বৈঠক। হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি। পূর্ব আক্রোশ বশত সেই বৈঠকেই দলের ওই সভাপতির উপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এক্ষেত্রে সরাসরি অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বারাসত বিধানসভা এলাকার সভাপতি আসাদুল মণ্ডল ও তাঁর দলবলের বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত আসাদুলকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিস। ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফরে প্রকাশ্যে। বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ড এলাকায় বেশ কয়েকটি নতুন বাড়ি তৈরি হচ্ছে। সেখানে ইমারতী সামগ্রী নিয়ে যাওয়ায় রাস্তার বেশ কিছু অংশ বেহাল হয়ে পড়েছে। এ নিয়ে তৃণমূলের ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্রের উপস্থিতিতে একটি বৈঠক হচ্ছিল। তখন টিএমসিপি সভাপতি আসাদুলের নেতৃত্বে ওয়ার্ড সভাপতির ওপর হামলা করা হয় বলে অভিযোগ। রামপ্রসাদ বলেন, দীর্ঘদিন ধরেই আসাদুল এলাকায় বেআইনি কাজ করছিলেন। আমি প্রতিবাদ করেছিলাম। আর সেই আক্রোশ থেকেই হামলা। আসাদুল নিজে মারধর করেছেন। যদিও, আসাদুল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সোহম পাল বলেন, আইন আইনের মতো চলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ