Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের সারের কালোবাজারির অভিযোগ, অভিযানের দাবি

বোরো ধানের বীজ রোপন শুরু হতেই রাসায়নিক সারের কালোবাজারি শুরু দক্ষিণ দিনাজপুর জেলায়। কিছু সারের দাম প্রতি প্যাকেটে ১০০ থেকে ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফের সারের কালোবাজারির অভিযোগ, অভিযানের দাবি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট: বোরো ধানের বীজ রোপন শুরু হতেই রাসায়নিক সারের কালোবাজারি শুরু দক্ষিণ দিনাজপুর জেলায়। কিছু সারের দাম প্রতি প্যাকেটে ১০০ থেকে ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।  এমনকি ই-পস মেশিনে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই ব্যবসায়ীরা সার বিক্রি করছেন বলে দাবি একাংশ চাষির। ব্যবসায়ীদের একাংশের পাল্টা দাবি, ৫০ কেজি রাসায়নিক সারের যে দাম প্যাকেটে লেখা রয়েছে, তার চেয়ে বেশি টাকায় ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে নিতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে তাঁরা বেশি দামে বিক্রি করছেন। কৃষিদপ্তরের তরফে একাধিক বার সারের দোকানে হানা দেওয়া হলেও কেন অসাধু ব্যবসায়ীদের বাগে আনা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন চাষিরা।  দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়েছে। পাঞ্জুলের কৃষক জুয়েল মণ্ডল বলেন, ন্যায্য দামে তো সার মিলছে না, অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। দ্রুত অভিযান চালানো উচিৎ দপ্তরের।
Advertisement
অভিযোগ, ই-পস মেশিনের মাধ্যমে সার বিক্রি করার নির্দেশ থাকলেও অনেক ব্যবসায়ী মানছেন না। যে কারণে সারের বিক্রি ও মজুত ঠিকঠাক থাকছে না। প্রশাসনকে মজুত ও বিক্রির পরিমাণ ভুল দেখানো হচ্ছে। গত বছর কৃষিদপ্তর অভিযান চালিয়ে কিছু ব্যবসায়ীকে শোকজের পর জবাবে সন্তুষ্ট না হওয়ায় সাসপেন্ড করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ