Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফের স্কুলে বোমাতঙ্ক, তল্লাশি চালাল বম্ব স্কোয়াড ও পুলিস! আতঙ্ক পড়ুয়াদের মধ্যে

ফের স্কুলে বোমাতঙ্ক, তল্লাশি চালাল বম্ব স্কোয়াড ও পুলিস! আতঙ্ক পড়ুয়াদের মধ্যে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: ফের স্কুলে বোমাতঙ্ক! আজ, শুক্রবার সকালে দিল্লির ও নয়ডার মোট দুটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল আসে। সেই খবর পাওয়া মাত্রই স্কুলগুলিতে পৌঁছয় বম্ব স্কোয়াড, পুলিস ও স্নিফার ডগ। বোমাতঙ্কের জেরে সঙ্গে সঙ্গে স্কুলগুলি বন্ধ করে পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়। যখন এই বোমা হামলার ই-মেল আসে তখন ওই স্কুলগুলির বহু পড়ুয়া বাড়িতেই ছিলেন বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাই স্কুল কর্তৃপক্ষদের তরফে সেই সমস্ত পড়ুয়াদের বাবা-মাকে ফোন করে বিষয়টি জানানো হয়। একইসঙ্গে ওই পড়ুয়াদের এদিন স্কুলে আসতেও বারণ করা হয়। তবে শুধু স্কুলেই নয় আজ বোমা হামলার ই-মেল এসেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন্স কলেজেও। খবর পেয়ে সেখানেও বম্ব স্কোয়াড ও পুলিস পৌঁছয়। যদিও কোথাও বোমার হদিশ মেলেনি। এই বোমা হামলার ই-মেলগুলি ভুয়ো বলেই পুলিসের ধারণা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিগত কয়েকমাস ধরেই দেশের একাধিক স্কুল, হোটেলে এমনই ভুয়ো বোমা হামলার ই-মেল যাচ্ছে। যা নিয়ে চিন্তিত প্রশাসনও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ