প্রয়াগরাজ: দিন কয়েক আগেই পদত্যাগ করেছিলেন। চারদিনের মধ্যে ফের কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে বসলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। শুক্রবার ভিডিও বার্তায় একথা জানিয়েছেন প্রাক্তন গ্ল্যামার গার্ল। তিনি জানিয়েছেন, আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী তাঁর পদত্যাগ গ্রহণ করেননি। প্রাথমিকভাবে আবেগের বশে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে গুরুর (লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী) ছত্রচ্ছায়ায় থেকে সনাতন ধর্মের অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কুলকার্নির কথায়, ‘কয়েকজন গুরুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম।



