সংবাদদাতা, মাথাভাঙা: মঙ্গলবার মাথাভাঙা-২ ব্লকে ফের লোকালয়ে জোড়া বাইসন। ঘোকসাডাঙার বড় শিমূলগুড়ি গ্রামের ভাঙরপাড় এলাকায় দাপাল বাইসন দু’টি। কখনও রেললাইনের এপারে, কখনও ওপারে বাইসনগুলি ছুটে বেড়ায়। খবর পেয়ে আসেন মাথাভাঙা বনদপ্তরের কর্মীরা। উপস্থিত ছিল ঘোকসাডাঙা থানার পুলিসও। দীর্ঘ প্রচেষ্টার পর বনকর্মীরা বাইসন দু’টিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, দু’টি বাইসনকে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Advertisement
সম্প্রতি মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবির লোকালয়ে বাইসন চলে এসেছিল। দিনভর চেষ্টা চালানোর পর সেই বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন বনকর্মীরা। প্রেমেরডাঙা এলাকায় লোকালয়ে বাইসনের হামলায় মৃত্যু হয়েছিল এক বাসিন্দার। এদিন লোকালয়ে ফের বাইসন চলে আসার খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাইসন বের হওয়ার খবর পেয়ে মাঠে যাননি এলাকার বাসিন্দারা। বার বার লোকালয়ে বন্যজন্তুরা ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পাতলাখাওয়া জঙ্গল থেকেই এদিন দু’টি বাইসন লোকালয়ে চলে এসেছিল। ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দিকে বুড়ি তোর্সা ও তোর্সা নদী থেকে পাতলাখাওয়া বনাঞ্চল। নদী পেরিয়েই বন্যজন্তুরা লোকালয়ে চলে আসছে। বারবার বন্যজন্তু লোকালয়ে এসে আক্রমণ করছে বাসিন্দাদের। এদিকে, এলাকার বাসিন্দারা দাবি তুলেছেন বন্যজন্তুদের হামলা রুখতে পদক্ষেপ নিক প্রশাসন। যদিও বনদপ্তরের তরফে জানানো হয়েছে, এলাকায় নিয়মিত নজরদারি চালানো হয়।
এ ব্যাপারে মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, এদিন দু’টি বাইসন লোকালয়ে এসেছিল। পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা সম্ভব হয়েছে। পরে বাইসনগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।