খুনের হুমকি, বড় অঙ্কের টাকা দাবি, মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা— সলমন খানের দিনলিপির সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে শব্দগুলি। প্রায় প্রতিদিনই নতুন হুমকি পাচ্ছেন তিনি। সোমবার রাতে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তরফে ফের সলমনকে হুমকি পাঠানো হল। কৃষ্ণসার হরিণ হত্যার শাস্তিস্বরূপ ফের সলমনের থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হল। অথবা বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে তাঁকে। মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোল রুমে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তরফে এই হুমকি মেসেজ আসে। যে ব্যক্তি ওই মেসেজ পাঠিয়েছে, সে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে পরিচয় দিয়েছে। এর আগেও এমন মেসেজ পাঠানোর অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন এই হুমকি কে বা কারা পাঠাল, তা খতিয়ে দেখছে পুলিস।



