Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের হলিউডে

ফের হলিউডে
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
আলি ফজলের কাছে হলিউড চেনা মাঠ। ফের নতুন একটি হলিউড প্রজেক্টের অফার পেলেন অভিনেতা। এর আগে একাধিক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। এবার সেই তালিকার নবতম সংযোজন ‘রুল ব্রেকারস’। এই ছবিতে আলি অভিনয় করছেন ‘ফ্লিয়াবাগ’ খ্যাত অভিনেত্রী ফোবি ওয়ালার ব্রিজের সঙ্গে। দু’বার অস্কারজয়ী পরিচালক বিল গুটেনটাগ পরিচালিত ছবিটি ২০২৫ সালে মুক্তি পাবে। আফগানিস্তানের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি প্রসঙ্গে আলি বলেন, ‘এই ধরনের একটি গল্পে কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। তরুণ প্রজন্মকে ছবিটি অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’ 
Advertisement
অন্যদিকে, সম্প্রতি ‘মিশন ইমপসিল ৮’-এর সেটে গিয়েছিলেন অভিনেত্রী অবনীত কৌর। অভিনেতা টম ক্রুজের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। অনুরাগীদের ধারণা, এই ছবির হাত ধরে হলিউড ডেবিউ করতে চলেছেন অবনীত। যদিও এই বিষয়ে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত অভিনেত্রী নিজে দেননি। 
সম্পর্কিত সংবাদ