নয়াদিল্লি: বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতা দখলের পরে এবার দিল্লিতে শুরু হল দল বদলের রাজনীতি। এপ্রিলে দিল্লি পুরসভা মেয়র পদে ভোট রয়েছে। তার আগে আপের তিন কাউন্সিলার জার্সি বদল করে যোগ দিলেন বিজেপিতে। যার ফলে এই পুরসভাও পদ্ম পার্টির নিয়ন্ত্রণে যাওয়ার সম্ভাবনা বাড়ল। উল্টোদিকে, বিধানসভা ভোটে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের দল।
Advertisement
অ্যান্ড্রুজগঞ্জের কাউন্সিলার অনিতা বাসোয়া, হরিনগরের নিখিল চাপরানা ও আরকে পুরমের ধরমবীর দল বদল করেছেন। পদ্ম শিবিরের তরফে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে যে, রাজধানীতে এবার ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার আসতে চলেছে। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের দাবি, এবার পুরসভার দায়িত্বও বিজেপি পাচ্ছে। নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের এটাই আদর্শ সময় বলেও মন্তব্য করেন তিনি।
এপ্রিল মাসে মেয়র পদে নির্বাচন হবে। এর আগে গত বছরের নভেম্বরে মেয়র নির্বাচন হয়েছিল। সেবার তিন ভোটে জয় পেয়েছিল আপ। কাউন্সিলারদের পাশাপাশি দিল্লির সাতজন লোকসভা সাংসদ, তিনজন রাজ্যসভার সাংসদ ও ১৪ জন মনোনীত বিধায়ক মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে ভোট দিতে পারেন। বিধানসভা নির্বাচনে জয়ের ফলে এবার ১০ জন বিধায়ককে মনোনীত করতে পারবে বিজেপি। অন্যদিকে, আপ বাকি চারজনকে মনোনয়নের সুযোগ পাবে। এর সঙ্গে তিন কাউন্সিলার দল বদল করায় অঙ্কের হিসেবে নির্বাচনে এগিয়ে থাকছে বিজেপি।
অন্যদিকে, পরবর্তী আর্থিক বছরের জন্য বৃহস্পতিবার দিল্লি পুরসভার ১৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র জঞ্জাল সাফাইয়ের জন্য।