Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

মাত্র দিনকয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আর এবার মধ্যরাতে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল শিলিগুড়ি। তবে কম্পনের উৎসস্থল শিলিগুড়ি নয়। বরং নেপালের সিন্ধুপালচক জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরতায় এই ভূমিকম্পের উৎসস্থল।

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
২৮ ফেব্রুয়ারি, শিলিগুড়ি: মাত্র দিনকয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আর এবার মধ্যরাতে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল শিলিগুড়ি। তবে কম্পনের উৎসস্থল শিলিগুড়ি নয়। বরং নেপালের সিন্ধুপালচক জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরতায় এই ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।
Advertisement
শিলিগুড়ির স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত ২টো ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। একাধিক ব্যক্তির দাবি, জোরালো ভাবেই কম্পন অনুভূত হয়েছে। এমনকী, কম্পনের জেরে অনেকেই ঘুম থেকে উঠে পড়েন বলেও দাবি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.১।
এদিন ভূমিকম্পের জেরে নেপাল ও শিলিগুড়ির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে পাটনাতেও। এছাড়াও, আজ ভোরের দিকে অপর একটি ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানও। শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরতায় কম্পনের উৎসস্থল বলে জানানো হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ