সংবাদদাতা, বসিরহাট: ৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে স্বরূপনগর থানার পুলিস বিথারি থেকে ওই ব্যক্তিকে ধরে। তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৬৫ বোতল ফেনসিডিল। এরপর গ্রেপ্তার করা হয় নাজিমুল ইসলাম নামে ওই পাচারকারীকে। তার বাড়ি মাটিয়া থানার আখিপুর গ্রামে। সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল পাচারের ছক ছিল।



