Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলবাড়িতে বিয়ের একমাস আগে যুবক আত্মঘাতী

রেজিস্ট্রি আগেই হয়েছে। বৈশাখ মাসে বিয়ে হওয়ার কথা ছিল। আর এরই মধ্যে আত্মঘাতী হলেন যুবক। হবু স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নাকি অন্য কোনও ব্যক্তিগত কারণ, ফুলবাড়ির যুবকের মৃত্যুর ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঁকি মারছে।

ফুলবাড়িতে বিয়ের একমাস আগে যুবক আত্মঘাতী
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রেজিস্ট্রি আগেই হয়েছে। বৈশাখ মাসে বিয়ে হওয়ার কথা ছিল। আর এরই মধ্যে আত্মঘাতী হলেন যুবক। হবু স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নাকি অন্য কোনও ব্যক্তিগত কারণ, ফুলবাড়ির যুবকের মৃত্যুর ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঁকি মারছে। 
Advertisement
মঙ্গলবার সকালে ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগর কলোনিতে এক যুবকের ঝুলন্ত দেহ তাঁর শোবার ঘর থেকে উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম মিঠুন চক্রবর্তী (২৮)। তিনি একটি কাপড়ের দোকানের সেলসম্যানের কাজ করতেন। পুরোহিতও ছিলেন। সর্বদা হাসিখুশি থাকা ওই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মিঠুন শিলিগুড়ি শহরের বাবুপাড়ায় এক কাপড়ের দোকানে কাজ করতেন। সম্প্রতি রেজিস্ট্রি করে প্রেমিকাকে আইনত স্ত্রীর মর্যাদা দিয়েছেন তিনি। বৈশাখে তাঁদের সামাজিক মতে বিয়ে হওয়ার কথা ছিল। সোমবার রাতে কাজ থেকে ফিরে খাওয়াদাওয়া করে ঘুমাতে যান। এদিন সকালে বহুবার ডাকা হলেও দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরেই দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁরা। 
সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এনজেপি থানার এক অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত যুবকের মা শিপ্রা চক্রবর্তী বলেন, ছেলের বিয়ে বৈশাখে হওয়ার কথা ছিল। তারমধ্যেই কেন এমনটা ও করল, কিছুই বুঝতে পারছি না। ছেলের হবু স্ত্রীর সঙ্গে ওর কোনও মনোমালিন্য হয়েছে বলে আমাদের মনে হয় না। কারণ ছেলে তো সবসময় হাসিমুখেই থাকত।  
Advertisement
সম্পর্কিত সংবাদ