Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাইনালে উঠল বাঘাযতীন ও সুকান্ত স্পোর্টিং

শিলিগুড়ি মেয়র কাপ মহিলা ক্রিকেটের ফাইনালে উঠল বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব ও সুকান্ত স্পোর্টিং। শনিবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাঘাযতীনকে হারিয়ে প্রতিযোগিতা জমিয়ে দেয় সুকান্ত স্পোর্টিং।

ফাইনালে উঠল বাঘাযতীন ও সুকান্ত স্পোর্টিং
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি মেয়র কাপ মহিলা ক্রিকেটের ফাইনালে উঠল বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব ও সুকান্ত স্পোর্টিং। শনিবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাঘাযতীনকে হারিয়ে প্রতিযোগিতা জমিয়ে দেয় সুকান্ত স্পোর্টিং। তিনটি দলই দু’টি করে ম্যাচে একটি করে জেতে। শেষে কোশেন্টে (উইকেট প্রতি রান) দাদাভাই স্পোর্টিংকে ছিটকে যেতে হয়। এদিন প্রথমে ব্যাট করে সুকান্ত স্পোর্টিং ৪ উইকেটে ১০৬ রান করে। ভালো ব্যাট করেন শিঞ্জিনী সরকার (৫৪ বলে ৩৬ রান) ও  রত্না বর্মন (৩৬ বলে ৩২ রান)। বাঘাযতীনের তনুশ্রী সাহা ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে বাঘাযতীন ৬ উইকেটে ৯২ রান করে। ভালো ব্যাট করে তনুশ্রী সাহা (৪৮ বলে ৫২ রান)। সুকান্তর অ্যাঞ্জেল কুমারী ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট ও রত্না বর্মন ৪ ওভার ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন তনুশ্রী সাহা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ