Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাইলেরিয়া রোধে কর্মসূচি শুরু

ফাইলেরিয়া রোধে কর্মসূচি শুরু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার থেকে আলিপুরদুয়ারে ফাইলেরিয়া নির্মূলে প্রতিষেধক খাওয়ার কর্মসূচি অভিযান শুরু হল। ২ মার্চ পর্যন্ত চলবে স্বাস্থ্যদপ্তরের এই কর্মসূচি। শহরের মিউনিসিপ্যাল হলে জেলাশাসক আর বিমলা নিজে ফাইলেরিয়ার প্রতিষেধক ট্যাবলেট খেয়ে এই কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর, স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। 
Advertisement
স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, আলিপুরদুয়ার-২ ব্লক বাদে জেলার পাঁচটি ব্লকে ১২ লক্ষের উপর মানুষকে ফাইলেরিয়ার প্রতিষেধক ট্যাবলেট খাওয়ানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষকে এই প্রতিষেধক খাওয়ানো হবে। উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুপ্রীয় চৌধুরী বলেন, শূন্য থেকে দুই বছর পর্যন্ত শিশু ও গর্ভবতীদের এই প্রতিষেধক দেওয়া হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ