Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ড্রেনের মধ্যে মিলল এক ব্যক্তির দেহ, ড্রেনের ঢাকনা খোলা থাকাতেই বিপত্তি, সন্দেহ স্থানীয়দের

সকালের ব্যস্ততা সবে শুরু হয়েছে। হঠাৎই স্থানীয়দের নজরে আসে ড্রেনে পড়ে রয়েছেন এক ব্যক্তি। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

ড্রেনের মধ্যে মিলল এক ব্যক্তির দেহ, ড্রেনের ঢাকনা খোলা থাকাতেই বিপত্তি, সন্দেহ স্থানীয়দের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩১
Prefer us on Google

ময়নাগুড়ি, ৭ সেপ্টেম্বর: সকালের ব্যস্ততা সবে শুরু হয়েছে। হঠাৎই স্থানীয়দের নজরে আসে ড্রেনে পড়ে রয়েছেন এক ব্যক্তি। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে রাস্তার পাশের ড্রেন থেকে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি ব্লকের ভোট পট্টি এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম মাখন মন্ডল। বয়স আনুমানিক ৫৫। তার বাড়ি ভোট পট্টি গোডাউন মোড় এলাকায়। 

Advertisement

স্থানীয় বাসিন্দা পুষ্পজিত নন্দ জানান, আমাদের ধারণা কোন ভাবে রাস্তার পাশের ড্রেনে তিনি পড়ে গিয়েছিলেন। ড্রেনের ঢাকনা ভাঙা ছিল। রবিবার বৃষ্টি হচ্ছিল। বাড়ি আসার পথে তিনি কোনোভাবে সেখানে পড়ে যান বলে আমাদের ধারণা। পাশাপাশি বিপজ্জনকভাবে ড্রেনের ঢাকনা খোলা থাকা নিয়েও ক্ষোভ জানান স্থানীয়রা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে। মৃত ব্যক্তি পেশায় কৃষক ছিলেন। রাস্তার ড্রেনের ঢাকনা খোলা অবস্থায় থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

Advertisement
সম্পর্কিত সংবাদ