Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাইলেরিয়া প্রবণ দক্ষিণ দিনাজপুরে কর্মসূচি শুরু

রাজ্যের ১১টি জেলাকে ফাইলেরিয়া প্রবণ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। ইতিমধ্যেই এই জেলার সদর শহর বালুরঘাটে দুই যুবকের শরীরে মিলেছে ফাইলেরিয়ার সংক্রমণ। আ

ফাইলেরিয়া প্রবণ দক্ষিণ দিনাজপুরে কর্মসূচি শুরু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: রাজ্যের ১১টি জেলাকে ফাইলেরিয়া প্রবণ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। ইতিমধ্যেই এই জেলার সদর শহর বালুরঘাটে দুই যুবকের শরীরে মিলেছে ফাইলেরিয়ার সংক্রমণ। আর তাতেই উদ্বিগ্ন জেলা প্রশাসন। ফাইলেরিয়ায় মুক্ত শহর গড়তে  সোমবার শপথ নিল জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্যদপ্তর এবং পুরসভার জনপ্রতিনিধি ও আধিকারিকরা।  এদিন থেকেই যৌথ উদ্যোগে শুরু হল মার্চ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি। অর্থাৎ এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ওষুধ প্রদান করছেন  পুরসভার স্বাস্থ্যকর্মীরা। প্রশাসন সূত্রে খবর, দুই বছরের কম শিশু এবং প্রসূতি মায়েদের এই ওষুধ খাওয়ানো হবে না। বাকি সব বয়সের মানুষকেই এই ওষুধ দেওয়া হবে। বালুরঘাট পুরসভা এলাকায় ১ লক্ষ ৬১ হাজার মানুষকে এই ওষুধ খাওয়ানোর টার্গেট দিয়েছে জেলা প্রশাসন। দুই ধাপে এই কর্মসূচি হবে। এনিয়ে সোমবার বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এই কর্মসূচি সূচনা করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। জেলাশাসক বলেন, রাজ্যের তরফে ১১টি জেলাকে ফাইলেরিয়া প্রবণ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর রয়েছে। এদিন থেকে এক সপ্তাহ স্বাস্থ্য ও পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফাইলেরিয়া রোধে ওষুধ খাওয়াবেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ