Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দেশে ফিরলেন ফিল সল্ট

গত মরশুমের ছন্দ বজায় রেখে এবারও আইপিএলে ভালো জায়গায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা। এর মধ্যেই জোর ধাক্কা।

দেশে ফিরলেন ফিল সল্ট
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: গত মরশুমের ছন্দ বজায় রেখে এবারও আইপিএলে ভালো জায়গায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা। এর মধ্যেই জোর ধাক্কা। আঙুলে চোটের কারণে ছিটকে গেলেন ফিল সল্ট। শেষ তিন ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। চিকিৎসক জানিয়েছেন, আপাতত ২২ গজের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের ওপেনারকে। ফলে দেশে ফিরছেন তিনি। সেখানে রিহ্যাব করবেন বলে জানিয়েছেন সল্ট। তাঁর অনুপস্থিতিতে বিরাটের সঙ্গে ওপেন করছেন ইংল্যান্ডের অপর ব্যাটসম্যান জেকব বেথেল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ