বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী সারা আলি খান। তাঁর পছন্দ পাহাড়। সময় পেলেই কখনও একা, কখনও বা বন্ধুদের সঙ্গে পাহাড়ে যান নায়িকা। তবে কেদারনাথের প্রতি আলাদা টান অনুভব করেন তিনি। সারার ডেবিউ ছবি ছিল ‘কেদারনাথ’। কিন্তু অভিনয় শুরু করার আগেই তিনি কেদারনাথ গিয়েছিলেন। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে সারা বলেন, ‘কেদারনাথের সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। প্রথম যখন গিয়েছিলাম, তখন অভিনয় করতাম না। কিন্তু অদ্ভুত ভাবে কেদার থেকে ফেরার পরই সব কিছু পেয়েছি। ফলে যখনই ডাক আসে, আমি চলে যাই। সারাজীবন এটা চলতেই থাকবে।’ পাহাড়ের কাছে ফিরে গেলে মনে শান্তি অনুভব করেন সারা। স্পষ্ট জানান, পাহাড় তাঁকে নতুন কাজের এনার্জি দেয়। পাহাড়ের সঙ্গে যেন এক বন্ধুত্বের বন্ধন অনুভব করেন নায়িকা।



