Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়, সমতলের চা বাগানে আজ আন্দোলনে বাম শ্রমিক সংগঠন

পাহাড়, সমতলের চা বাগানে আজ আন্দোলনে বাম শ্রমিক সংগঠন
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: ত্রিপাক্ষিক চুক্তি হলেও দশ বছরে তা কার্যকর হয়নি। ফলে তরাই ডুয়ার্সের চা শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে আজও বঞ্চিত। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রতীকী আন্দোলনের ডাক দিল চা শ্রমিকদের তিনটি বাম সংগঠন। এদিন পাহাড় থেকে সমতল, প্রতিটি চা বাগানে শ্রমিকরা কালো ব্যাচ পড়ে কাজ করবেন বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতা অভিজিৎ রায়।
Advertisement
চা-শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ ও কার্যকর করার ব্যাপারে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে অভিজিৎ রায় বলেন,  ১০ বছর অতিক্রান্ত, আজও তা বাস্তবায়িত হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার এক বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে চা বাগান মজদুর ইউনিয়ন সহ তিনটি সংগঠন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিজিৎ মজুমদার, শঙ্কর পাল সহ অন্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ