Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতীর পারফরম্যান্স

ফের বরুণ ধাওয়ানের ছবিতে কাজ করবেন কৃতী শ্যানন। ‘দিলওয়ালে’ হোক বা ‘ভেড়িয়া’— বরুণ ও কৃতীর রসায়ন পর্দায় পছন্দ করেছেন দর্শক

কৃতীর পারফরম্যান্স
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০

ফের বরুণ ধাওয়ানের ছবিতে কাজ করবেন কৃতী শ্যানন। ‘দিলওয়ালে’ হোক বা ‘ভেড়িয়া’— বরুণ ও কৃতীর রসায়ন পর্দায় পছন্দ করেছেন দর্শক। তবে এবার আর জুটি হিসেবে নয়। বরুণের আসন্ন ছবিতে একটি নাচের দৃশ্যে থাকবেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় বরুণ অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটি। এই সিনেমায় বরুণের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর, পূজা হেগড়েকে। শোনা যাচ্ছে, ছবির শেষের দিকে একটি গানে কৃতীর পারফরম্যান্স দেখা যাবে। ইতিমধ্যে তার জন্য শ্যুটিংও শেষ করেছেন নায়িকা।  উল্লেখ্য, এরপর কৃতীকে দেখা যাবে ‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়েসা উলঝা জিয়া’ ছবির সিক্যুয়েলে। শাহিদ কাপুরের বিপরীতে সে ছবির শ্যুটিংও শীঘ্রই শুরু হওয়ার কথা।

Advertisement
সম্পর্কিত সংবাদ