Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার চরিত্রে কাটছাঁট

অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রে কি কাটছাঁট করা হচ্ছে? এই জল্পনায় সরগরম ইন্ডাস্ট্রি। সম্প্রতি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন দীপিকা।

দীপিকার চরিত্রে কাটছাঁট
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

•অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রে কি কাটছাঁট করা হচ্ছে? এই জল্পনায় সরগরম ইন্ডাস্ট্রি। সম্প্রতি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন দীপিকা। এই অবস্থায় তিনি কতখানি সময় শ্যুটিংয়ে দিতে পারবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল প্রথম দিন থেকেই। কারণ, ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে দীপিকাকে। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন কি না, তা ঘিরেও প্রশ্ন উঠেছিল। যাবতীয় জল্পনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছে ছবির প্রযোজনা সংস্থা। নির্মাতাদের তরফে দীপিকার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে জানানো হয়েছে, দীপিকা এই ছবিটি করছেন। প্রত্যেকটি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। শীঘ্রই শ্যুটিংয়ে যোগ দেবেন তিনি। এছাড়াও দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের ‘কিং’ ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ