


•আন্তর্জাতিক মঞ্চে নতুন এক সাফল্য পেলেন পরিচালক পায়েল কাপাডিয়া। ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পুরস্কৃত হয় তাঁর ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এ বছর ৬৫তম কানস ক্রিটিক’স উইক-এ জুরি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন তিনি। বিশ্বজুড়ে নতুন ও উদীয়মান পরিচালকদের কাজ তুলে ধরতে মূল বিভাগের পাশাপাশি অনুষ্ঠিত হয় এই বিভাগটি। পায়েলের সঙ্গে আন্তর্জাতিক জুরি বোর্ডে থাকবেন থিওডোর পেলেরিন, আমা আম্পাডু ও ডনসারন কোভিটভানিচা। ২০২৪-এর সাফল্যের পর ২০২৫ সালেও কান চলচ্চিত্র উৎসবের মূল জুরির সদস্য ছিলেন পায়েল। উল্লেখ্য, এ বছর কান আয়োজিত হবে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত। মূল প্রতিযোগিতা বিভাগে জুরি সভাপতি দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চান-উক।