Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন রাগ

সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে নতুন রাগ সৃষ্টি করলেন সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। নাম ‘বিভূতি’। নতুন এই রাগের বৈশিষ্ট্য—  আরোহণে রাগ দুর্গা ও অবরোহণে রাগ ভৈরবীর উপস্থিতি।

নতুন রাগ
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

•সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে নতুন রাগ সৃষ্টি করলেন সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। নাম ‘বিভূতি’। নতুন এই রাগের বৈশিষ্ট্য—  আরোহণে রাগ দুর্গা ও অবরোহণে রাগ ভৈরবীর উপস্থিতি। এই মিশ্র রাগ গ্রাম বাংলার মেঠো সুরকে বেঁধে রাখে। কেবল রাগ সৃষ্টিই নয়, সাত মাত্রার তালে একটি গানও বেঁধেছেন দেবজ্যোতি। সম্প্রতি কেসিসি অ্যাম্পেথিয়েটারে একটি মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’ আবহসংগীত পরিবেশন করা হয়। এদিনের অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন মৈশিলী (সরোদ), সৌম্যজ্যোতি (বাঁশি), দেবায়ন (এসরাজ), সুভাষ (সেতার), সুদীপ্ত (ভাইব্রোফোন)। সংগীত পরিবেশন করেন সোনাক্ষী, অরিত্র। দেবজ্যোতি এই অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ‘আমি খুব খুশি যে বাংলার তথা ভারতের অন্যতম বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণের স্মরণে আমি একটা রাগ সৃষ্টি করেছি। রাগ বিভূতি। এই রাগে আমার ই সৃষ্ট বন্দিশ গাওয়া হল এই বিশেষ অনুষ্ঠানে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ