Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হিন্দি ভজনের পরিবেশনা

সদ্য ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল সংগীতশিল্পী জয়া নাগের গাওয়া হিন্দি ভজন ‘ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি’। সন্ত কবীর দাসের লেখা এই ভজনের পরিবেশনা অপূর্ব। এই ভজন সম্পর্কে জয়া বলেন, ‘এটি পরম্পরার গান।

হিন্দি ভজনের পরিবেশনা
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সদ্য ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল সংগীতশিল্পী জয়া নাগের গাওয়া হিন্দি ভজন ‘ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি’। সন্ত কবীর দাসের লেখা এই ভজনের পরিবেশনা অপূর্ব। এই ভজন সম্পর্কে জয়া বলেন, ‘এটি পরম্পরার গান। ভীষণ যত্ন নিয়ে আমার গুরু ও মা গানটি তুলিয়েছিলেন। উপালি চট্টোপাধ্যায় সম্পর্কে যতই বলবো, কম বলা হবে। কারণ তিনি স্টুডিওতে যেভাবে আমাকে গানটা গাইতে ভরসা দিয়েছেন, সেটা অনেক বড় প্রাপ্তি।’ জয়ার গাওয়া ভজনটি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অসংখ্য শ্রোতাদের কাছে। গানটির প্রশংসা করেছেন ভজন সম্রাট অনুপ জলোটা, প্রভাতী মুখোপাধ্যায় থেকে শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপামর সঙ্গীতপ্রেমী মানুষেরও মন জয় করেছে এই ভজনটি। প্রসঙ্গত, সম্প্রতি জয়া গবেষণা করছেন বাউল গান নিয়ে ও মিউজিক থেরাপি নিয়ে। বাংলা নতুন গান গাইতে এবং তৈরি করতেও ভালবাসেন তিনি। সাথে চলতে থাকে লেখালেখি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ