Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মরশুম শেষে ম্যান সিটি ছাড়ছেন পেপ

তাঁর হাত ধরেই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় ম্যাঞ্চেস্টার সিটি।

মরশুম শেষে ম্যান সিটি ছাড়ছেন পেপ
  • ২০ মে, ২০২৬ ০৮:৫০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: তাঁর হাত ধরেই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় ম্যাঞ্চেস্টার সিটি। শেষ এক দশকে প্রিমিয়ার লিগে একচ্ছত্র দাপট দেখিয়েছে সিটিজেনরা। অবশেষে নীল ম্যাঞ্চেস্টারকে বিদায় জানাতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। চলতি মরশুম শেষেই ম্যান সিটির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। ইতিমধ্যেই ক্লাব কর্তাদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পেপ। পরবর্তী কোচ হিসেবে মারেস্কাকে তিন বছরের প্রস্তাব দিয়েছেন সিটি কর্তারা।

Advertisement

এদিকে, প্রিমিয়ার লিগ জয়ের আরও কাছে আর্সেনাল। সোমবার ঘরের মাঠে বার্নলেকে ১-০ গোলে হারাল আর্তেতা ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি হাভার্টের। এই জয়ের সুবাদে ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ