Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সম্মানিত পেপ

নয়া পালক যুক্ত হল পেপ গুয়ার্দিওলার মুকুটে। এবার ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি পেলেন তিনি। সোমবার খবরটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি তথা ভাইস চ্যান্সেলর ডানকান আইভিসন।

সম্মানিত পেপ
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: নয়া পালক যুক্ত হল পেপ গুয়ার্দিওলার মুকুটে। এবার ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি পেলেন তিনি। সোমবার খবরটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি তথা ভাইস চ্যান্সেলর ডানকান আইভিসন। তাঁর মন্তব্য, ‘ম্যান সিটির হয়ে অসাধারণ সাফল্যের স্বীকৃতি দিতেই পেপকে এই সম্মান দেওয়া হল।’

Advertisement

২০১৬ সালে জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে ম্যান সিটিতে যোগ দেন স্প্যানিশ কোচ। এরপর দলকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছেন পেপ। এর মধ্যে ছ’টি প্রিমিয়ার লিগের পাশাপাশি রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়। তাঁর তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছেন আর্লিং হালান্ডরা। এদিন কোচ পেপ বলেন, ‘নয় বছর আগে যখন এখানে এসেছিলাম, খুব ভয় ছিল। কিন্তু ম্যাঞ্চেস্টারের মানুষ আমায় অল্পদিনেই মানিয়ে নিতে সাহায্য করেছে। এই সম্মান পেয়ে আমি সম্মানিত।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ