Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিয়ারলেসের ব্যবসা ১ হাজার কোটি ছাড়াল

পিয়ারলেস গোষ্ঠীর ব্যবসা এক হাজার কোটি টাকা ছাড়াল। তাদের মোট ব্যবসার পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকায় পৌঁছেছে।

পিয়ারলেসের ব্যবসা ১ হাজার কোটি ছাড়াল
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিয়ারলেস গোষ্ঠীর ব্যবসা এক হাজার কোটি টাকা ছাড়াল। তাদের মোট ব্যবসার পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকায় পৌঁছেছে। পিয়ারলেস জেনারেল ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় বলেন, ২০২২ সাল থেকে তাঁরা তাঁদের ব্যবসার অভিমুখ বদলেছেন। আর্থিক পরিষেবা ব্যবসার পাশাপাশি বেশি জোর দেওয়া হয়েছে হোটেল, হাসপাতাল বা আবাসনের মতো গ্রাহক পরিষেবা নির্ভর ব্যবসায়। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে সংস্থার ব্যবসা ৫৩০ কোটি টাকা ছিল, তা প্রায় দ্বিগুণ হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষে। এই হোটেল বা হাসপাতালের মতো ব্যবসা থেকেই এসেছে ৫৯৫ কোটি টাকা। সংস্থার কর পূর্ববর্তী মুনাফার অঙ্ক ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে সেই অঙ্ক ছিল ১৭৫ কোটি টাকা। 

Advertisement

সংস্থার ডিরেক্টর সুপ্রিয় সিনহা বলেন, আমরা কলকাতা, বারাসত ও গুয়াহাটি মিলিয়ে তিনটি হাসপাতালে মোট বেড সংখ্যা ১ হাজার ১৬টিতে নিয়ে যেতে পেরেছি। কলকাতা বা বাংলা থেকে যেসব সংস্থা হাসপাতাল পরিষেবা চালু করেছে, তার মধ্যে সর্বোচ্চ বেড সংখ্যা রয়েছে পিয়ারলেসেরই। আমাদের আশা, সবকিছু  ঠিকভাবে চললে চলতি অর্থবর্ষে হাসপাতাল থেকে আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবর্ষে যেখানে পিয়ারলেসের হোটেল ব্যবসা থেকে আয় ছিল ৩৯ কোটি টাকা, তা বেড়ে গত অর্থবর্ষে ৮৯ কোটিতে পৌঁছেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ