সংবাদদাতা, ময়নাগুড়ি: সার্ভার সমস্যা। যার জেরে শনিবারও ময়নাগুড়িতে রেশন পেলেন না বহু গ্রাহক। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হলেন তাঁরা। এমনই জানা গিয়েছে ডিলারদের থেকে।
সংবাদদাতা, ময়নাগুড়ি: সার্ভার সমস্যা। যার জেরে শনিবারও ময়নাগুড়িতে রেশন পেলেন না বহু গ্রাহক। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হলেন তাঁরা। এমনই জানা গিয়েছে ডিলারদের থেকে।
গতকাল, শুক্রবার ময়নাগুড়ি ব্লকে সার্ভার সমস্যায় ‘দুয়ারে রেশন’ নিতে এসে নাকাল হতে হয়েছিল গ্রাহকদের। শনিবার দোকান থেকেই রেশন বিলির ব্যবস্থা করা হয়। কিন্তু এদিন সকাল থেকে ফের শুরু হয় সার্ভার সমস্যা। দুপুরের দিকে কিছুটা কাজ করা গেলেও পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি বলে ডিলাররা জানিয়েছেন।
আগস্ট মাস থেকে রাজ্যে রেশন বণ্টন ব্যবস্থা স্মার্ট পিডিএস-এর আওতায় আনা হয়েছে। অভিযোগ, নতুন এই অ্যাপ ব্যবস্থা চালু হওয়ার পরে শুরু হয়েছে সার্ভার সমস্যা। এই প্রসঙ্গে ময়নাগুড়ি ব্লক খাদ্য পরিদর্শক রাজেশ পণ্ডিত বলেন, ‘সার্ভারের কাজ চলছে বলে শুনেছি। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।’