নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে টানা দু’ম্যাচে পাঁচ গোল হজম করল জামশেদপুর এফসি। সোমবার চেন্নাইয়ান এফসি’র কাছে ১-৫ ব্যবধানে বশ মানল খালিদ জামিলের ছেলেরা। লিগ টেবিলে চতুর্থ স্থানে নামল জেএফসি (৭ ম্যাচে ১২ পয়েন্ট)। আর ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠল চেন্নাইয়ান। ম্যাচে লাল কার্ড দেখায় মোহন বাগানের বিরুদ্ধে ডাগ-আউটে থাকতে পারবেন না খালিদ।



