তন্ত্রবিদ্যার গল্পে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী পায়েল সরকার  সঙ্গে সহ অভিনেতা সাহেব
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রহস্য, তন্ত্রবিদ্যার গল্পে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী পায়েল সরকার। শৌনব নাগের পরিচালনায় এই ছবির ঘোষণা হয়েছে সদ্য। তন্ত্রের ব্যবহার সাধারণ মানুষের জীবন কীভাবে পরিবর্তন করে, সেটাই এই ছবির মূল বিষয়। পায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, ঋষভ বসুকে। সূত্রের খবর, সুন্দরবনে শ্যুটিং হবে এই সিনেমার। নির্মাতাদের দাবি, তন্ত্রবিদ্যা সম্পর্কে মানুষের মনে যে ধারণা রয়েছে, এই ছবি দেখার পর তা বদলে যেতে পারে। ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ ছবিতে ঋষভের সঙ্গে পায়েলের জুটি পছন্দ করেছিলেন দর্শক। ফের তাঁদের একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।  

Advertisement